আমরা সবাই চাই আল্লাহ তাআলার ভালবাসা। কিন্তু আল্লাহ তাআলা কি ভালবাসেন তা কি আমরা জানি ? আসুন শুনে নেই আল্লাহ তাআলার জবানীতে, তিনি কাকে কাকে
ভালবাসেন।
আল্লাহ
তাআলা ভালবাসেন সৎকর্মশীলদের
আল্লাহ
তাআলা বলেন
إِنَّ اللَّهَ يُحِبُّ
الْمُحْسِنِينَ
নিশ্চই
আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালবাসেন।
এখানে
মূল আরবী শব্দ হচ্ছে ইহসান। যার আভিধানিক
অর্থ হচ্ছে সুন্দর করা। আর ইসলামের পরিভাষায় তা হলো নিজের আমলকে
যথাসম্ভব সুন্দর করা। হাদীছে উল্লেখ আছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) কে প্রশ্ন করা
হয়েছিল ইহসান কি ? তখন তিনি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে
দেখছ আর যদি তুমি তাকে না দেখ তাহলে তিনি তোমকে দেখছেন। সুতরাং আমাদের উচিৎ আল্লাহ
তাআলাকে হাজির নাজির জেনে তার ইবাদত করা।অন্য কাউকে দেখিয়ে আমল করার কথা যেন আমরা ভুলেও
চিন্তা না করি।আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে দেখিয়ে কোন কাজ করার নাম হচ্ছে রিয়া। একে
আল্লাহ তাআলা ছোট শিরক বলে অভিহিত করেছেন।
আল্লাহ
তাআলা ভালবাসেন বেশী বেশী তাওবাকারীদেরকে।
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
নিশ্চয়ই
আল্লাহ তাআলা বেশী বেশী তাওবাকারীদেরকে ভালবাসেন আর যারা পবিত্র থাকেন তাদেরকেও ভালবাসেন।
তাওবা শব্দের
অর্থ হলো ফিরে আসা। পরিভাষায় তাওবা বলা হয় গোনাহকে গোনাহ মনে করে তৎক্ষনাৎ ছেড়ে দেয়া
ও লজ্জিত হওয়া আর ভবিষ্যতে তার পুনরাবৃ্ত্তি না করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া ও অতীতের
ক্ষতিপূরণের চেষ্টা করা।
ফুকাহায়ে
কিরাম বলেন, তাওবার চারটি শর্ত।
১. গোনাহকে
গোনাহ মনে করে লজ্জিত হওয়া অর্থাৎ আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার বা শারীরিক ক্ষতির কারণে
নয়।(সুতরাং জুয়া খেলে সব সম্পদ নষ্ট করে লজ্জিত হওয়ার নাম তাওবা নয়, যদি তা আল্লাহর
জন্য না হয়।)
২. তৎক্ষনাৎ
ছেড়ে দেয়া।
৩. ভবিষ্যতে
তা না করার ব্যাপারে দৃঢ় সংকল্প ও সচেষ্ঠ হওয়া।
৪. অতীতের
ক্ষতিপূরণে সচেষ্ঠ হওয়া। যদি নামায ক্বাজা হয়ে থাকে তবে তা আদায় করে নেয়া। রোজা না
রেখে থাকলে তা ক্বাজা করা ও কাফফারা আদায় করা। যাকাত আদায় না করে থাকলে তা আদায় করা।
এভাবে যারা
বার বার তাওবা করতে থাকে আল্লাহ তাআলা তাদের ভালবাসেন। কেউ যদি কোন গোনাহ একবার করার
পর তাওবা করে, অতঃপর কয়েক দিন পর অসাবধানতা বশতঃ আবার তা করে ফেলে। তখন উপরোক্ত বর্ণনামত
আবার তাওবা করে। তারপরও আল্লাহ তাআলা তা কবুল করবেন। এভাবে যদি এক লক্ষ বারও যদি কেউ
তাওবা করে তাও আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলার দয়ার কোন শেষ নেই।
(চলবে)
(চলবে)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন