| পাপ-পূন্যের লিখকদের নাম
কিরামান কাতেবীন নয়।
তাহলে কি তাদের নাম ?
|
আল্লাহ
তাআলা বলেন,
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ [٨٢:١٠]
অবশ্যই
তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
كِرَامًا كَاتِبِينَ [٨٢:١١]
সম্মানিত
আমল লেখকবৃন্দ।
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ [٨٢:١٢]
তারা
জানে যা তোমরা কর।
আল্লাহ তাআলা আরও বলেন,
|
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ
الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ [٥٠:١٧]
যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে।
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا
لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ [٥٠:١٨]
সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার
জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।
উক্ত আয়াতগুলোর দ্বারা একথা বুঝা যায় যে, ভাল-মন্দ আমলের হিসাব সংরক্ষনের জন্য
দুজন ফেরেশতা মানুষের ডানে বামে থাকে।
মুফাসসিরে কিরাম বলেন,
ডান দিকের ফেরেশতা ভাল কাজের হিসেব লিখেন। আর বাম দিকের ফেরেশতা খারাপ কাজের হিসেব
লিখেন।তাদের মাঝে আমীর জন ডান দিকের ফেরেশতা। ডান দিকের ফেরেশতা ভাল কাজের হিসেব দশগুন বেশি করে লিখেন।
আর বান্দা যখন কোন একটি গোনাহ করে তখন ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে অপেক্ষা
করতে বলেন। সে ছয় ঘন্টা অপেক্ষা করে। যদি বান্দা লজ্জিত হয় বা ক্ষমা চায় তাহলে সে আর
গোনাহটি লিখে না, আর যদি সে তাওবা না করে তবে একটি গোনাহই লিখা হয়।(তাফসীরে ইবনে কাছির,
আদওয়াউল বায়ান ও অন্যান্য)
عَنْ أَبِي
أُمَامَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ
صَاحِبَ الشِّمَالِ لِيَرْفَعُ الْقَلَمَ سِتَّ سَاعَاتٍ عَنِ الْعَبْدِ
الْمُسْلِمِ الْمُخْطِئِ أَوِ الْمُسِيءِ، فَإِنْ نَدِمَ وَاسْتَغْفَرَ اللهَ مِنْهَا
أَلْقَاهَا، وَإِلَّا كُتِبَتْ وَاحِدَةً( المعجم الكبير للطبراني - الرقم 7765)
হযরত আবু উমামা (রা.)
হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, বাম দিকের
ফেরেশতা গোনাহগার মুসলিমের পাপ লিখার জন্য ছয় ঘন্টা কলম উঠিয়ে অপেক্ষা করে, যদি এ সময়ের
মাঝে সে লজ্জিত হয় বা ক্ষমা প্রার্থনা করে তাহলে তা লিখে না অন্যথায় একটি পাপ লিখা
হয়। (তাবারানী-৭৭৬৫)
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا
لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ [٥٠:١٨]
সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার
জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।
এই আয়াত থেকে অনেকে মনে করেন, তাদের নাম রাকীব ও আতীদ। একথাও ঠিক নয় কারন এ দুটি শব্দ ফেরেশতাদের গুনবাচক বিশেষন। একই কথা বলা চলে কিরামান কাতীবীন সম্পর্কে।
পরিশেষে একটি বিষয়
জ্ঞাতব্য, পাপ-পূন্যের লিখক ফেরেশতাদের নাম সমন্ধে সহীহ হাদীস পাওয়া যায়না। তবে হযরত
মুজাহিদ থেকে বর্ণিত বাম দিকের ফেরেশতার নাম হলো
কাঈদ। (দুররুল মানছুর, ৭ম খ: ৫৯৩ পৃ:)
আসলে তাদের নাম জানা কোন জরুরী বিষয় নয়। এর উপর শরীয়তের কোন কিছু নির্ভর
করছে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন