সুসভ্য বিদ্যাপিঠসমূহের কিছু চিত্র



আমি তখন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাত্র ।একদিন কলেজের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি। হঠাৎ কলেজের ভিতর গোলমালের আওয়াজ পেলাম। দৌড়ে এলাম দেখতে । কিন্তু গেট দিয়ে ভিতরে ঢুকেই  আমি ‘থ’ হয়ে গেলাম । আমাদের কলেজের ভিপি (যিনি আমার প্রতিবেশী বড় ভাই), ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেবের সাথে তুমুল বাকযুদ্ধে লিপ্ত । তার পেছন পেছন পাতি নেতাদের লাফা লাফি ও গালিগালাজ।
 এমন ঘটনা কলেজ-ভার্সিটিতে বিরল কিছু নয় বলেই মনেহয়। কারন দু বছরে আরও বহু কিছু দেখেছি।
আর কলেজের ছাত্র সংসদ নির্বাচনের সময়ের কথা্ আর কি বলব? তখন প্রতি দিনই দেখতাম পিস্তল, চাইনিজ কুড়াল আরও কত কি?
ইন্টার পাশ করার পর আমি মাদ্রাসায় ভর্তি হই। আজ   এগার বছর যাবৎ কওমী মাদ্রাসায় আছি। কোন দিনই এমন দৃশ্য দেখিনি যে, কোন ছাত্র কোন শিক্ষকের দিকে বিরক্ত হয়ে তাকিয়েছে বা কোন বেয়াদবীমূলক কিছু বলেছে।
তারপরও কি মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাসী ? উগ্রবাদী ?
Share on Google Plus

About MIADAD

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন