ব্লগার রাজীবের ইস্যুটি আজ চরম আকার ধারণ করেছে। আমরা না বুঝে নিজেদের ব্যক্তিগত ও রাজনৈতিক ধারণা অনুযায়ী মন্তব্য করে চলেছি। আসল বিষয়টি তলিয়ে দেখার মত ঠান্ডা মেজাজের মত লোক খুব কমই আছে। আসুন আমরা প্রত্যেকে বর্তমানে বেশি শোনা যাচ্ছে এমন শব্দ আর নাম গুলো সমন্ধে জানি। জানার মত করে জানা । উভয় পক্ষের কথা শুনে , নিজের মাথা খালি করে । সরকারী দলের, জামাত শিবির ও সাধারণ আলেম সমাজ যারা রাজনীতি থেকে দূরে থাকে তাদের প্রত্যেকের বক্তব্য শুনি। আসলে ইসলাম সমন্ধে আমরা অনেকেই অস্বচ্ছ আর অস্পষ্ট ধারনা রাখি অথচ মনে মনে নিজেকে ইসলামী চিন্তাবিদ ভাবি। ভেবে দেখিতো ইসলাম সমন্ধে কয়টি বই আমরা পড়েছি। অথচ ৫-১০ টি কেন ২০-৩০ টি বই পড়লেই কি কেউ কোন বিষয়ে পন্ডিত হয়ে যায়। আমি নিজে একজন আলেম হিসেবে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমি জামাত শিবিরের কেউ নই। আর কওমি মাদ্রামার ছাত্র-শিক্ষক সবাই আমার মতই। বহু অয়েব সাইট আছে যেগুলো কওমি মাদ্রাসার আলেমরা চালাচ্ছেন। সেগুলোতে খুঁজে দেখুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে তিনি বর্তমানের এ সংকটাপন্ন অবস্থায় সবাইকে নিরাপদ রাখুন আর সঠিক পথের দিশা দেখান।
আমাদের দেশের
মানুষ রাজনৈতিক কারণে আজ দ্বিধাভিবক্ত ।আমরা প্রায় সবাই এ বিষয়ে নিরপেক্ষতা হারিয়েছি।প্রধান
দুই রাজনৈতিক দল হাতের কাছে যা পাচ্ছে তাই কাজে লাগাবার অপচেষ্টায় লিপ্ত ।আমরা ব্লগার,
রাজীব আর শাহবাগের আলোচনা করতে করতে একটি বিষয়ের কথা প্রায় ভুলে গেছি । বলুন তো ভাই
বিষয়টি কি ? তা আর কিছু নয় - তত্বাবধায়ক সরকারের ইস্যুটি।শাবাশ জানাতে হয় আওয়ামী লীগকে
এত চমৎকার কৌশল বের করার জন্য ।যুদ্ধাপরাধীদের বিচারের মত একটি নাজুক বিষয়ে বি.এন.পি.
বা অন্য কেউ সহজে কোন কথা বলতে পারবেনা । আর জামাত তাদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে
মাঠে নামবে, বের হয়ে আসবে খোলস ছেড়ে ।সব কিছু ঠিক ঠাক চলছিল কিন্তু বাধ সাধে মাহমুদুর
রহমান । স্কাইপে সংলাপ প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগকে এক হাত দেখে নেয় ।শাহবাগ আন্দোলনের
বিষয়টি কতটুকু স্বতস্ফূর্ত তা যাচাই করার দায়িত্ব আমি পাঠককেই দিচ্ছি ।এ আন্দোলন কিভাবে
শুরু হলো তা আন্দোলনকারীদের কাছে জিঞ্জেস করলে সব চেয়ে ভাল হবে ।(আমি ময়মনসিংহ থাকার
কারনে শাহবাগের পরিস্থিতি যাচাই করতে পারিনি ।) বিষয়টি কঠিন হয়ে যায় কয়েক জন ব্লগারের
কারনে।আসিফ, রাজীবসহ আরও কিছু ব্লগারদের বিরুদ্ধে নাস্তিকতার অভিযোগ। হালে পানি পায়
জামাত শিবিরের আন্দোলন। উত্তপ্ত হয়ে উঠে সারা দেশ।সকল ধর্ম প্রান মানুষ(যদিও বাস্তবজীবনে
ধর্ম অনুশাসন মেনে চলেন না) বুঝে বা না বুঝে ব্লগারদের বিরোধিতায় লিপ্ত হন ।(তবে যারা
আওয়ামী লীগ সমরথণ করেন তাদের অবস্থা ব্যতিক্রম।)তাদের রাগ গিয়ে পড়ে শাহবাগ আন্দোলনের
উপর।তাদের মূলদাবী কিন্তু ব্লগারদের শাস্তি আর নাস্তিকতায় পূর্ ব্লগগুলো একেবারে বন্ধ
করে দেয়া।যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দেয়া তাদের উদ্দেশ্য নয়।তবে যারা সাঈদীর ওয়াজের
ভক্ত তারা শুধু সাঈদীর ফাঁসির রায়ের বিরোধিতা করেছেন।আর আমি অন্য আসামীদের কথা বাদ
দিয়ে ‘শুধু’ সাঈদীর কথা বলছি, আমার জন্ম ১৯৮৩ সালে ।মুক্তিযুদ্ধ দেখতে পারিনি ।মুক্তিযুদ্ধের
ইতিহাস যতটুকু পড়েছি তাতে মনে হয়েছে আমাদের পূর্বসূরীরা সততা ও নিরপেক্ষতা পুরোপুরি
বজায় রাখতে পারেননি। এক জন ইঞ্জিনিয়ার কতটুকু দক্ষ- তা মাপার যোগ্যতা আরেকজন ইঞ্জিনিয়ারই
কেবল পারবেন ।অন্য কেউ যদি একাজটি করতে যান তাহলে তা হবে অনধিকার চর্চা । আমি একজন
আলেম হিসেবে ও আরবী ভাষা ও ব্যাকরণের শিক্ষক হিসেবে বলতে পারি সাঈদী একজন দক্ষ আলেম।
যদিও কিছু ধর্মীয় বিশ্বাসগত বিষয়ে ভিন্নমত থাকার কারণে কওমী মাদ্রাসার আলেমগন তাকে
ও তার দল জামাতে ইসলামকে সমর্থন করেন না।(বরং অপছন্দ করেন বললেই ভালো বলা হবে ।) আর
এ পর্যায়ের জ্ঞান ফুটপাতে ব্যবসা করে আহরন করা যায়না। সে হিসেবে বর্তমান ট্রাইব্যুনালের
বিচারকদের বলা অনেক কথা আমার মনে সন্দেহ সৃষ্টি করেছে ।এ বিষয়টি যেহেতু আমার নিছক ধারণা পাঠকের উপর দায়িত্ব
একে যাচাই করার।সবচেয়ে ভাল রাস্তা দুটোর একটা হলো আমার অন্যতম প্রিয় লেখক ডঃ জাফর ইকবালকে
জিজ্ঞেস করা। কারন তার বাবাকে খুন করার অভিযোগ উঠেছিল সাঈদীর বিপক্ষে। আমার মনেহয় সেক্ষেত্রে
তিনি হয়তো দেইল্যা রাজাকারকে ব্যক্তিগত ভাবে চিনতে পারেন। অথবা পিরোজপুরে সাঈদীর গ্রামে
খোঁজ নেয়া যেতে পারে।আর রাজীবই আলেমদের একমাত্র আপত্তি নয়। আমি নিজে আসিফের বিভিন্ন
ব্লগ দেখেছি। এগুলোতো মিথ্যা নয়। আপনারা আসিফ মুহিউদ্দিনের ব্লগগুলো পড়ে দেখুন। রাজীবের
প্রকাশিত লেখাগুলোর চেয়ে খুব বেশি ভালো নয়।আর ধর্মকারীসহ আরও কতগুলো নাস্তিকতার অয়েবসাইট
সম্পূর্ণ বন্ধের দাবী তোলা হলো কিন্তু সরকার এখনো এগুলো বন্ধ করলো না।এথেকে বিষয় কি
প্রমানিত হয় ? কেউ কি কারো প্রতি বিশেষ দূর্বল নয়?
Blackjack & Slots - JT Hub
উত্তরমুছুনBlackjack is a favorite 의정부 출장마사지 amongst new players who have experienced it before. It's not a 속초 출장안마 problem in casino 광명 출장안마 blackjack because they have the ability to keep 강릉 출장샵 their 서울특별 출장마사지 cards