আদাবুল উলামা ওয়াল মুতাআল্লিমিন _ হাসান বিন মনসূর আল ইয়ামিনী
তালিবে ইলমের ব্যক্তিগত আদবসমূহ
১। সর্ব প্রকার আত্মিক ব্যাধি থেকে নিজেকে পবিত্র রাখা ।
২। ইলম অর্জনের জন্য নিয়্যতকে পরিশুদ্ধ করা ।
৩। ঠিক এ মুহুর্ত থেকেই ইলম অর্জনে লিপ্ত হয়ে যাওয়া।
৪। খাদ্য ও পোশাকের ক্ষেত্রে অল্পেতুষ্ট হওয়া।
৫। তার দিন রাত্রির সময়গুলোকে সুবিন্যস্ত ভাবে বন্টন করা।আর এক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা।যেমন - মুখস্ত করার সর্বোত্তম সময় হলো শেষ রাত, বহস করার জন্য সকাল, লেখার জন্য হলো দিনের মধ্যভাগ, মুতালা ও মুজাকারার জন্য রাত্র, দিনের বেলা মুখস্ত করার চেয়ে রাতের বেলা মুখস্ত করা উত্তম, পরিতৃপ্ত অবস্থার চেয়ে ক্ষুধার্ত অবস্থা লেখা-পড়ার জন্য বেশি উপযোগী।
৬।লেখা-পড়ায় পূর্ন মনোযোগ সৃষ্টি, তা সহজে বোঝা ও তাতে বিরক্তি না আসার জন্য সবচেয়ে বেশি সহায়ক হলো পরিমিত
হালাল খাদ্য খাওয়া।
৭। সমস্ত বিষয়ে তাকওয়া ও পরহেজগারী অবলম্বন করা, যেমন আমাদের পূর্বসূরীরা অনেক জায়েজ বিষয়কেও পরহেজ করতেন।
৮। যে সমস্ত খাবার মেধাশক্তি হ্রাস করে সে গুলোকে পরিহার করা।
৯। পরিমিত পরিমান ঘুমানো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন